প্রেমের ওপারে
লেখাঃ ডিটু বাড়ুই
অলংকরণঃ দেবাঞ্জলি রায়
শিয়ালদা থেকে শেয়ারে ক্যাব ধরে ঘুমিয়ে পড়েছিল
অনুভব। হঠাৎ দরজা খোলার আওয়াজে জেগে উঠে দেখল অর্পণ ক্যাবে উঠছে।
- "তুই??"
- "এটা শেয়ার ক্যাব, ভুলে গেছিস হয়তো! কী
করে জানব যে তুই এটায় থাকবি?"
- "কেমন আছিস?"
- "ভালো।"
- "তুই তো শুনলাম বিয়ে করছিস
অনুভব!"
- "হুমম, ভালোই তো খবর রাখিস দেখছি!"
- "রাখতে হয় ... নিমন্ত্রণ করবি না আমায়?
যদিও পুরোনো বয়ফ্রেন্ড কে কেউ নিমন্ত্রণ করে নাকি জানি না" ....
- "এত বাজে বকিস কেন তুই? পি এইচ ডি তে পেলি,
খাওয়াবি না আমায়?"
- "তুইও তো ভালোই খবর রাখিস! হ্যাঁ, খাওয়াব
নিশ্চয়ই, একেবারে আইবুড়োভাত |"
- " তুই হানিমুন এ কোথায় যাবি বল -
আমায় নিমন্ত্রণ না করলেও যাওয়া আসার ফ্লাইট-এর টিকিট টা আমি দেব।"
- " একদিন আমার সঙ্গে একটু
বেড়াবি?"
- "হ্যাঁ, তোর বিয়ের পাঞ্জাবীটা আমিই পছন্দ
করে কিনে দেব, তোর যা চয়েস, বাব্বা!"
- "শোন না, কথা ছিল একটু " ...
- "আর কোনো কথা তেমন নেই, নতুন সংসার
ভাল করে শুরু কর, পুরোনো কিছু না মনে রাখাই ভাল|"
- "অর্পণ, এখনও ভালবাসিস আমায়?"
- "শোন "....
এমন সময় শোনা গেল, "Within two minutes, We
are arriving at Jadavpur 8B bus stand " ....
নামার সময় অর্পণ বলল, "ভালো থাকিস..."
এইট বি মোড়ে নেমে গেল অর্পণ, ক্যাবে তখন গান
চলছে ...
" তুম অগর যাও কভি যাও কঁহি
ওয়াক্তসে কহেনা জরা উয়ো ঠহের
যায়ে ওঁহি…"

Comments
Post a Comment