Posts

খোকার মা

Image
  লেখাঃ মুকুলিকা দাস অলংকরণঃ জয়দীপ বসু সকাল সকাল উঠে মা খেজুরের গুড় জাল দেয়। চিড়ে, মুড়ি দিয়ে ভালো করে মাখিয়ে মোয়া বানিয়ে নেয়। খই দিয়ে বানিয়ে নেয় মুড়কি। দুধ জ্বাল দিচ্ছে নিভু নিভু আঁচে, ক্ষীর বানাতে হবে যে! খোকা এলে গরম গরম ভেজে দেবে পাটিসাপটা। নারকেল কুড়ে রেখেছে, আর পাটালিগুড়ও গুঁড়ো করে রাখা। গরম গরম ভাপাপিঠে ভীষণ ভালোবাসে তার খোকা। শেষে বসিয়ে দেয় খেজুরের গুড়ের পায়েস, গোবিন্দভোগ চাল পড়তেই গন্ধ ছড়িয়ে যায় ঘরে। সন্ধ্যে হয়ে এসেছে, খোকা তার এল বুঝি, গাড়ির আওয়াজ পাওয়া যায়। বাইরে বেরিয়ে দেখে, তেরঙায় মোড়া কফিনে এসেছে খোকা। পাটালিগুড় পিঁপড়েয় খায়, ক্ষীরে মাছি বসে! জন্মদিনে মায়ের হাতে পায়েসটাও খাওয়া হলনা খোকার।

খিদে

Image
  লেখাঃ চিত্রলেখা দে অলংকরণঃ দেবাঞ্জলি রায় পোকাটা টুকটুক করে এগিয়ে যাচ্ছে দোরের ধার বরাবর।ওইটুকু পোকার বেঁচে থাকলেই কার কী লাভ আর মরে গেলেই কার কী ক্ষতি হবে কে জানে! সত্যবালারও যেমন বেঁচে থাকা আর মরে যাওয়ার জন্য কারোরই কোনো কিছু যাবে আসবে না। সেদিন মেজো বৌয়ের থেকে ভাত চাইতে সে ঝাঁঝিয়ে উঠেছিল, "তিন ছেলে, দুই জামাই, এক নাতিকে খেয়েও পেটের খিদে মেটেনি হারামজাদি? নোলা ছুঁকছুঁক করছে এখনও!" সকাল হলেই ভাঙা সানকি, একটা গাছের ডাল আর ছেঁড়া চাটাই পেতে কুল গাছের নীচে বসে থাকে সত্যবালা- কেউ যদি একমুঠো ভাত দেয় সেই আশায়। যেদিন বড় নাতিটা অপঘাতে রেলে কেটে ম'লো, সেদিনও বেলা তিন দুপুরে খিদে পেয়েছিল সত্যবালার। বড় নাতনিটার থেকে একটু মুড়ি চাইতে দূর দূর করে খেদিয়ে দিল। তবে এখন আর সত্যবালাকে দুটো ভাত চাইতে হয় না। বড় নাতবৌ নিজেই সত্যবালাকে ভাত দেয়। দোরের একদিকে কেরোসিনের কুপিটা জ্বলছে, পুতিটা সত্যবালার কাছে বসে খেলছে। ঘরে খিলখিল হাসির শব্দ! সত্যবালা চুপ করে বসে থাকে। ভিতরে কী হচ্ছে, ও জানে। বড় নাতবৌটার ভরন্ত শরীর কিন্তু খালি পেট। পার্টির ছেলেটা অঙ্গনওয়াড়ির রান্নার কাজ দেবে বলেছে, কিন্তু তা...

বিচিত্র

Image
  লেখাঃ জয়া সোমা চক্রবর্তী অলঙ্করণঃ সায়ণী সিংহ রায় "ছিঃ ছিঃ! তুমি কী বলছ ঠাকুরপো? এ শোনাও পাপ! স্বাতীর তিন বছর বিয়ে হয়েছিল বাবুর সঙ্গে। তার মধ্যেই সব শেষ হয়ে গেল। বাচ্চাটার এখন দু'বছর। বাপ কী জিনিস, সেটাও জানল না। আমিও চাই স্বাতী আবার বিয়ে করুক। কিন্তু তা বলে বুবাইকে? না, এ হয় না। সমাজ কী বলবে?" কথাগুলো বলে হাঁফিয়ে যান স্বপ্নাদেবী।  রতন বলে, "অন্যায়টা কোথায় বৌদি? বুবাইকে বিয়ে করলে স্বাতী আর তোমার আদরের নাতনি মুনিয়া তোমার বুকেই থাকবে। এ শাস্ত্র অননুমোদিতও নয়।"  স্বপ্না ঘাড় নেড়ে বলেন, "না ঠাকুরপো। আমি শাস্তর জানি না, সমাজ জানি। দেওর বিধবা বৌদিকে বিয়ে করলে আমাদের মধ্যবিত্তের সমাজে ঢিঢিক্কার পরে যাবে। সমাজকে তুমি চেনো না।"  রতন উঠে আসে। এক বছর আগে গাড়ি এক্সিডেন্টে বাবু চলে যাবার পরই শোকে বৌদি শয্যা নিয়েছেন। স্বাতী তাঁর কাছে বৌমা নয়, মেয়ে। বাবু আর বুবাইকেও তো তিনি পেটে ধরেন নি।সাধনবাবুর প্রথমপক্ষের স্ত্রী রত্না বুবাই হতে গিয়ে মারা যায়।বাবু তখন তিন বছর। সেই সময় মাসী স্বপ্নাই ওদের কোলে তুলে নেন। পরে তাঁকেই মাসী থেকে মা করে ঘরে আনেন সাধন। স্বপ্না আর সন...

সব চরিত্র বাস্তব

Image
  লেখাঃ সৌরভ আঢ্য অলংকরণঃ জয়দীপ বসু কয়েকটা গলার স্বরে জানালার সামনে এসে দাঁড়ায় হিন্দোল। কয়েকজন মুখে মাস্ক পরে উল্টোদিকের দুটো পাশাপাশি বাড়িতে ডাকছে। কয়েক মুহুর্ত পরেই আর.টি.ও. অফিসে কাজ করা মৃগেনদা বেরিয়ে এলেন। এবার সামনের ছেলেমেয়ের দলটা একটা প্যাকেট তাঁর হাতে তুলে দিল। হিন্দোল একটু উঁকি মেরে দেখল- তাতে কেজি দুয়েক চাল, ডাল, আলু, চারটে ডিম আর সয়াবিনের একটা প্যাকেট। ও আচ্ছা, এই লকডাউনের সময় তাহলে এই স্বেচ্ছাসেবী সংস্থা সবাইকে সাহায্য দিচ্ছে! হিন্দোল হাসি মুখে এবার দরজাটা খুলে বাইরে আসে। ততক্ষণে মৃগেনদার পাশের বাড়ির দরজা খুলে সীমা কাকিমা এসে দাঁড়িয়েছেন। উনি একটা সরকারি স্কুলে ক্লার্কের চাকরি করেন। কাকুও ব্যাংকে। তার পরেও অবশ্য বি.পি.এল. তালিকায় নাম আছে। হিন্দোল মনে মনে হাসে। রাজনৈতিক পার্টির মিছিলে বেরোলে এ'টুকু তো প্রাপ্যই। তবে এই মহামারীর সময়ে এই সাহায্যটা সবারই কাজে আসবে।  ছেলেমেয়ের দলটার কয়েকজন এবার এইদিকে এগিয়ে আসে। বাকিরা সামনের দিকে এগিয়ে যায়। হিন্দোলের হাসি আরেকটু চওড়া হয়। উঠোনে এক পা নেমে আসে।  হঠাৎ সামনের দলটা থেকে একটা মন্তব্য উড়ে আসে, "আরে ওদিকে কি করছিস? দেখ...

প্রেমের ওপারে

Image
  লেখাঃ ডিটু বাড়ুই অলংকরণঃ দেবাঞ্জলি রায় শিয়ালদা থেকে শেয়ারে ক্যাব ধরে ঘুমিয়ে পড়েছিল অনুভব। হঠাৎ দরজা খোলার আওয়াজে জেগে উঠে দেখল অর্পণ ক্যাবে উঠছে। - "তুই??"  - "এটা শেয়ার ক্যাব, ভুলে গেছিস হয়তো! কী করে জানব যে তুই এটায় থাকবি?"  - "কেমন আছিস?"  - "ভালো।"  - "তুই তো শুনলাম বিয়ে করছিস অনুভব!"  - "হুমম, ভালোই তো খবর রাখিস দেখছি!" - "রাখতে হয় ... নিমন্ত্রণ করবি না আমায়? যদিও পুরোনো বয়ফ্রেন্ড কে কেউ নিমন্ত্রণ করে নাকি জানি না" .... - "এত বাজে বকিস কেন তুই? পি এইচ ডি তে পেলি, খাওয়াবি না আমায়?" - "তুইও তো ভালোই খবর রাখিস! হ্যাঁ, খাওয়াব নিশ্চয়ই, একেবারে আইবুড়োভাত |"  - " তুই হানিমুন এ কোথায় যাবি বল -  আমায় নিমন্ত্রণ না করলেও যাওয়া আসার ফ্লাইট-এর টিকিট টা আমি দেব।"  - " একদিন আমার সঙ্গে একটু বেড়াবি?"  - "হ্যাঁ, তোর বিয়ের পাঞ্জাবীটা আমিই পছন্দ করে কিনে দেব, তোর যা চয়েস, বাব্বা!"  - "শোন না, কথা ছিল একটু " ... - "আর কোনো কথা তেমন নেই, ন...